1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহের পরানগঞ্জের ফদিয়ার চরে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি ঝুঁকিতে যানবাহন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহের পরানগঞ্জের ফদিয়ার চরে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি ঝুঁকিতে যানবাহন

মোঃ সোহেল মিয়া,
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলায় রাস্তার মাঝে বিদ্যুৎতের খুঁটি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ঘটনায় আশংকায় যাত্রীরা থাকে আতংকিত।পরানগঞ্জ ফদিয়ার চর এলাকায় মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণ কাজ।
পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার থেকে চর শ্রীকলদী পর্যন্ত সড়কের একটি স্থানে মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে পাকা করণের কাজ চলছে। ফলে সড়কটিতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকার স্থানীয়রা পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য সাংবাদিকদের জানান বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই সড়ক পাকা করণের কাজ চলছে। এতে সড়কে যাতায়াতকারী যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সমাজ সেবক আলহাজ আব্দুল বারী। তিনি আরও বলেন সড়ক নিরাপত্তার জন্য অবিলম্বে বিদ্যুতের খুঁটি অপসারণ করার পরে সড়ক পাকা করণের কাজ করার দাবি জানিয়েছেন।
ফদিয়ার চর গ্রামে রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য স্থানীয়রা ঠিকাদার মোঃ সুমন মিয়া ও এলজিইডি অফিসকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
ঠিকাদার রাস্তার মধ্যে খুঁটি রেখেই রাস্তার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ঠিকাদার মোঃ সুমন মিয়া বলেন পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসকে বলা হয়েছে। খুঁটি সরিয়ে দিবে বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়,পরানগঞ্জ বাজার থেকে চর শ্রীকলদী বাজার এর মাঝ খানে ফদিয়ার চর গ্রামে রাস্তার ওপর বিদ্যুৎতের খুঁটি। রাস্তার মাঝে বিদ্যুৎতের খুঁটি রেখেই চলছে পাকা সড়ক নির্মাণের কাজ।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য,১২শত ৪০ মিটার রাস্তাটি পাকা করা হলেও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিদুৎতের খুঁটি প্রতিনিয়ত মনে করিয়ে দেয় সড়ক দুর্ঘটনার কথা।পরানগঞ্জ থেকে যেতেই একটি খুঁটি রাস্তার মাঝ অংশে দাড়িঁয়ে আছে। বৈদ্যুতিক খুঁটি থাকায় রাস্তার ওই অংশ দিয়ে পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা খুঁটিগুলো সড়িয়ে নেওয়ার দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD