
নান্দাইল মডেল থানার ”সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম” গত ২৭ ডিসেম্বর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ পর্যবেক্ষণের মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নৌকা প্রতীক সমর্থিত ৩০-৪০ জনের একটি মিছিল ওয়াহিদুজ্জামান @ তানভীর, পিতা- উসমান গনি, সাং- কুল ধুরুয়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ এর নেতৃত্বে অনুমান ২০:১০ ঘটিকায় নান্দাইল মডেল থানাধীন চন্ডীপাশা ইউনিয়নের কুল ধরুয়া থেকে যাত্রা শুরু করে চামারুল্লাহ বাজার প্রদক্ষিণ করে অনুমান ২০:৩০ ঘটিকায় ধরুয়া আনন্দ বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালীন মিছিলকারীদের মধ্যে জনৈক একজন ব্যক্তির দুই হাতে দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ বস্তু দেখা যায়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জনাব মোঃ সুমন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ এর নেতৃত্বে জনাব মোঃ আব্দুল মজিদ, অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ, জনাব মোঃ ফারুক হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ অদ্য ২৮/১২/২০২৩ তারিখ ভোর রাত ০৩:৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে নান্দাইল থানাধীন ০৪নং চন্ডীপাশা ইউনিয়নের কুল ধুরুয়া সাকিন থেকে উক্ত মিছিলে নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান @ তানভীর, পিতা- উসমান গনি, সাং- কুল ধুরুয়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে তার বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের পুকুড় পাড়ের বাঁশঝাড় হতে দুইটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ বস্তু জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত পিস্তল সাদৃশ বস্তু দুটি লাইটার মর্মে প্রতীয়মান হয়েছে। গ্রেফতারকৃত ওয়াহিদুজ্জামান @ তানভীরকে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ বস্তু দুটি তার নিজের বলে স্বীকার করেন এবং গত ২৭/১২/২০২৩ তারিখ উক্ত মিছিলে অংশগ্রহণকারী শাহআলম (৩০), পিতা- নুর নবী, মাতা- জাহারা খাতুন, সাং- জিঘারকান্দা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ অস্ত্র দুটি প্রদর্শন করেছেন বলে জানান। অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তি গ্রেফতারকৃত আসামী ওয়াহিদুজ্জামান @ তানভীর এর বিয়াই বলে জানা যায়। অস্ত্র প্রদর্শনকারী শাহআলমকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।