1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলবাড়িয়ায় ওরস মোবারককে বেদায়াত দাবি করে ভাংচুর। আহত কয়েকজন - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলবাড়িয়ায় ওরস মোবারককে বেদায়াত দাবি করে ভাংচুর। আহত কয়েকজন

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফকিরের বাৎসরিক ওরস মোবারককে বেদায়াত দাবি করে হামলা ও ভাংচুর করেছে একটি চক্র। হামলায় কেরামত ফকির নামে একজন গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। কেরামত ফকিরকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের গাড়াজান ইয়াদ আলী ফকির বাড়িতে বুধবার রাত দশটার দিকে মজিবুর রহমান, রফিক ও ফরহাদের নেতৃত্বে স্থানীয়রা এ হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাড়াজানের ইয়াদ আলী ফকিরের ছেলে নেওয়াজ আলী, আমজাদ ফকির ও বিল্লাল ফকির এবং তাদের ভাতিজা মৃত ইছব ফকিরের ছেলে রশিদ ফকির জানান, দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে ইয়াদ আলী ফকিরের মাজারে তারা বাৎসরিক ওরস মোবারক করে আসছেন। প্রতি বছর ১০ জানুয়ারি এই ওরস মোবারক পালিত হয়। গত বুধবার এই বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে ইয়াদ আলী ফকিরের মাজার এবং মাজার সংলগ্ন ঐ বাড়ির আঙ্গিনায় সকাল থেকে কোরানখানী দোয়া মোনাজাত চলে। সন্ধ্যা থেকে মাজার সংলগ্ন জিকির চলতে থাকে। জিকিরে মাইকের ব্যবস্থা ছিল। মাজারে জিকির বন্ধের কৌশল হিসেবে স্থানীয় বিএনপি নেতা মজিবুর রহমান, জামাত শিবির কর্মী রফিক ও ফরহাদের নেতৃত্বে কতক লোকজন ইয়াদ আলী ফকিরের বাড়ির সামনে পাকা সড়কে হঠাৎ করেই ওয়াজ মাহফিলের নামে মাইকযোগে মাহফিল শুরু। রাত দশটার দিকে ঐ মাহফিল থেকে লাঠিসোঠা নিয়ে ইয়াদ আলী ফকিরের মাজারে ওরস মোবারকে জিকির চলাকালে হামলা করে। হামলাকারীরা মাজারে আসা লোকজন, ইয়াদ আলী ফকিরের সন্তান এবং ওয়ারিশানসহ বাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা মাজারে আসা কয়েকটি ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান রিক্সা, মাজারের লাইটিং ও কাফেলা ভাংচুর ও ক্ষতিগ্রস্থ করে। এ সময় কেরামত আলী ফকিরসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এর মাঝে কেরামত আলী ফকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। অপরদিকে অভিযুক্তদের মাঝে মজিবুর রহমানকে ফোনে জানতে চাইলে তিনি বলেন, এ সব বেদায়াত। তাই স্থানীয়রা প্রতিবাদ করে আসছে। ভাংচুর মারধর সম্পর্কে তিনি বলেন তারা নিজেরাই ভাংচুর করেছে। ফুলবাড়িয়া থানার ওসি বলেন আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD