1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক গ্রেফতার

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি-
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

প্রতারণার মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন(২৯)কে সোমবার সন্ধ্যায় সিডস্টোর বাজারের নিজ বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল গ্রেফতার করেছে। আলমগীর হবিরবাড়ি এলাকার মাইন উদ্দিন এর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ।

মামলা সূত্রে জানা যায়, ঢাকার অনলাইন ডোমেইন, হোস্টিং ও সফটওয়ার ব্যবসায়ী ভালুকা উপজেলার দৌলা গ্রামের শুকুর মাহমুদের ছেলে ইব্রাহীম প্রতারনার মাধ্যমে বিশ্বাস ভঙ্ঘকরত ৬৭ লাখ ৪৯ হাজার ১৯৬ টাকা আত্মসাতের অভিযোগে গত ১ জানুয়ারী ঢাকার শাহবাগ থানায় একটি মামলা (নম্বর ১) করেন। ওই মামলায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির (২৯), সিডষ্টোর বাজার এলাকার হানিফ (২৭) ও রংপুর মিঠাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো: খসরু আকন্দকে (২৫) আসামী করা হয়। পরে ওই মামলাটি ডিবির সাইবার ক্রাইম ইউনিটে স্থানান্তর করা হলে আলমগীর কবিরকে তার সিডস্টোরের বাসা থেকে গ্রেফতার করেন। মামলার বাদি ব্যবসায়ী ইব্রাহীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকতার ঢাকার শাহবাগ থানার এসআই আল মোমেন জানান, মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা ডিবির সাইবার ক্রাইম ইউনিটে হস্তান্তর করা হয়েছিলো।
ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা জানান, আলমগীরকে গ্রেফতারের কথা শুনেছেন। তাকে বহিষ্কার করা হবে বলে জানান।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার ডিবি স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর কবিরকে গ্রেফতার করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD