1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জনসেবার ব্রত নিয়ে নিরলস কাজ করে চলেছেন ইউ পি চেয়ারম্যান - হারুন -অর -রশিদ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

জনসেবার ব্রত নিয়ে নিরলস কাজ করে চলেছেন ইউ পি চেয়ারম্যান – হারুন -অর -রশিদ

প্রসাদ দাস :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৭০ বার পড়া হয়েছে

 :ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও বৃহত্তম জনপদ হলো ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

ইউনিয়নটির আয়তন- ৩০.২০ বর্গ কিলোমিটার।
সর্বশেষ আদম সুমারী অনুযায়ী লোকসংখ্যা  ৪৫৬৮৮ জন।  ২৮ টি গ্রাম ও ২৮ টি মৌজা নিয়ে ইউনিয়নটি গঠিত।

শিক্ষার হার- ৪৩.৬৫ % (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)সরকারী প্রাথমিক বিদ্যালয়-                     ১০টিবে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়-   ৬টি।   উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫টি। মাদ্রাসা-  ৪টি।
ইউনিয়নটির বর্তমান নির্বাচিত চেয়ারম্যান মোঃ হারুন – অর – রশিদ। তিনি ১৯৮৩ সালে উক্ত ইউনিয়নের বন্দ গোয়ালীয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম মৃত আব্দুল হান্নান তিনিও উক্ত ইউনিয়ন পরিষদের একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
মোঃ হরুন- আর রশিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মাষ্টাস্ ডিগ্রী অর্জনের পর কাজ করেন সমাজে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অধিকার নিয়ে। দাম্পত্য জীবন তিনি এক পুত্র সন্তানের জনক।
মেধাবী ও সদাহাস্যজ্বল বয়সে তরুণ এই জনপ্রতিনিধি সাথে কথা লতলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমার মরহুম পিতার নাম সমুজ্জ্বল রাখতে এবং ইউনিয়ন বাসীরদের বিশেষ অনুরোধে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি এবং ইউনিয়ন বাসী আমাকে আমি ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমি আমার ক্ষুদ্র প্রয়াস থেকে তাদের সেবা করে জেতে পারি
সেই চেষ্টাই আমি করে যাচ্ছি।
সরেজমিন ঘুরে ইউনিয়নের সাধারণ মানুষদের সাথে কথা বললে মাদ্রাসা শিক্ষক নূরুল ইসলাম, সাবেক রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সফিকুল ইসলাম, স্থানীয় কৃষক মোখলেছুর রহমান, সাবেক বি জি বি সদস্য শফিকুল ইসলাম সহ প্রায় শতাধিক সাধারণ মানুদের কাছে মোঃ হারুন -অর -রশিদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তারা এই প্রতিবেদককে জানান ওনার মতো সৎ আদর্শবান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের খুবই অভাব, সরেজমিন তথ্যেসূত্রে জানান – নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে একজন সফল ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হিসেবে সবশ্রেণির মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন ১০ নং খেরুয়াজানী ইউনিয়ন। তরুন জনপ্রিয় চেয়ারম্যান মোঃ হারুন -অর – রশিদ । তিনি খেরুয়াজানী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মাত্র কিছু দিনের মাথায় তার প্রিয় ইউনিয়নকে উন্নয়নের মাস্টার প্ল্যানের আওতায় এনে ব্যাপক উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নিয়েছেন। দৃশ্যপট পরিবর্তন করেছেন ইউনিয়ন পরিষদের। মুক্তাগাছা উপজেলার সবচেয়ে দৃষ্টিনন্দন খেরুয়াজানী ইউনিয়ন পরিষদ চত্বর। মেধা, মনন, কর্ম প্রয়াস শ্রম ও অধ্যাবশায়ের মাধ্যমে ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজেকে গড়েছেন পরিশীলিতভাবে এক উজ্জ্বল অধ্যায়ে। এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত, খ্যাতি ও জনপ্রিয়তা লাভ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ১০নং খেরুয়াজানী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে মহা-পরিকল্পনা গ্রহণ করেছেন। গৃহিত পরিকল্পনার আলোকে তিনি একের পর এক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত মোঃ হারুন – অর – রশিদ তার কর্মদক্ষতায় উদাহরণ স্বরুপ – তিনি সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তিনি এ পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নসহ স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদ, ঈদগাঁমাঠ সংস্কার করে গরীব দুঃখী মানুষের সর্বোচ্চ সচ্ছতার মাধ্যমে বয়স্কভাতা, বিধবাভাতা প্রতিবন্ধিভাতা, ভি জি এফ, ভি জি ডি, টি সি বি কার্ড সঠিকভাবে বিতরণ ,৪০ দিনের কর্মসূচির কাজ সচ্ছতার মাধ্যমে করেছেন। গ্রাম্য সালিসের মাধ্যমে ইউনিয়নের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার সমাধান করে যাচ্ছেন।

এছাড়াও তিনি নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস করেছেন এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উন্নয়নমূলক কাজ অতি দক্ষতার সাথে সফলভাবে করেছেন যা এখনো চলমান আছে। আগামী দিনে খেরুয়াজানী ইউপি চেয়ারম্যান মোঃ হারুন -অর-রশিদ সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নে উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে মুক্তাগাছা উপজেলার মধ্যে ১০ নং খেরুয়াজানী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD