1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় সোনার দোকানে চুরি গ্রেফতার ২ : সোনা উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকায় সোনার দোকানে চুরি গ্রেফতার ২ : সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে
ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে দিনের বেলায় অভিনব কায়দায় স্বর্নের দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
ভালুকা থানাধীন বাটাজোর বাজারে হৃদয় সুজয় জুয়েলার্স নামক স্বর্নের দোকানে গত ১০ জানুয়ারী দুপুর অনুমান ১৩.৫৭ ঘটিকার সময় দোকানদার দুপুরের খাবারের জন্য দোকান বন্ধ করিয়া বাসায় গেলে অজ্ঞাতনামা চোরেরা দোকানের শাটারের সামনে ছাতা ও চাদর ধরিয়া শাটার ফাক করিয়া দোকানে প্রবেশ করতঃ স্বর্নালংকার ও নগদ টাকা চুরি করে নিয়া যায়। উক্ত ঘটনায় দোকানের মালিক হৃদয় চন্দ্র কর্মকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করিলে ভালুকা মডেল থানার মামলা নং-০৫, তারিখ, ১১ জানুয়ারী,  ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড-১৮৬০, রুজু করা হয়।
পুলিশ সুপার, ময়মনসিংহ ও অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল, ময়মনসিংহের দিক নির্দেশনায় এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ কাজল হোসেন, এসআই(নিঃ) মাহবুব অর রশিদ, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানা এলাকা হইতে ঘটনায় জড়িত আসামী মোঃ দুলাল মিয়া (৩২)কে গ্রেফতার করেন এবং বিজ্ঞ আদালতে উক্ত ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। উক্ত অভিযানিক দল নারায়নগঞ্জ ও কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আমির হোসেন ওরফে মোটা আমির (৩৩)কে সিএমপি (চট্টগ্রাম) বাকুলিয়া থানাধীন মাষ্টারপুল বউবাজার এলাকা হইতে গ্রেফতার এবং উক্ত আসামীর বাসা হইতে চোরাই যাওয়া স্বর্নের আংটি ৫টি, কানের দুল ১০টি ও গলার কন্ঠ পিকের ভাঙ্গা অংশ সহ মোট ওজন তিন ভরি এক রতি এক পয়েন্ট উদ্ধার করা হয়। এছাড়াও ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন গাংগিনারপাড়ে একই কায়দার স্বর্নের দোকানে চুরির ঘটনায় জড়িত আসামী মানিক (৩২) কে কক্সবাজার জেলার রামু থানাধীন রামু বাসষ্ট্যান্ড হইতে গ্রেফতার এবং তার হেফাজত হইতে তিন ভরি স্বর্নালংকার উদ্ধার করা হয়।
অভিনব কায়দায় স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
(১) আসামী মোঃ দুলাল মিয়া (৩২) এর নামে বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার মামলা নং-২৫, তারিখ- ২৮/০৩/২০২২ ইং, ধারা-৪৫৭/৩৮০ দঃ বিঃ, বাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর থানার সিআর মামলা নং- ২৬৯, তারিখ-১১/১২/২০২২ ইং, ধারা-১৪৩/৩২৩/৫০৬/১১৪ দঃ বিঃ, সিএমপি (চট্টগ্রাম) খুলসি খানার মামলা নং-১৭, তারিখ-২১/০১/২০২৩ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ), ডিএমপি শেরেবাংলা থানার মামলা নং-৪০, তারিখ-২৮/০১/২০১০ ইং, ধারা-৪৬১/৩৮০/৫১১ দঃ বিঃ।
 আসামী মোঃ আমির হোসেন ওরফে মোট আমির (৩৩) এর নামে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার মামলা নং-০৮, তারিখ- ২৩/০৫/২০২৩ ইং, ধারা-৪৫৪/৪৬১/৩৮০ দঃ বিঃ, কুমিল্লা জেলার কোতোয়ালী থানার মামলা নং-৮২, তারিখ- ২৬/০২/২০২১ ইং, ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ, কুমিল্লা জেলার মুরাদনগর থানার মামলা নং-২৭, তারিখ- ২৫/১১/২০১৯ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), সিএমপি (চট্টগ্রাম) খুলসি খানার মামলা নং-১২, তারিখ-২১/০৫/২০১৩ ইং, ধারা-৩৮০ দঃ বিঃ, বাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০১৮ ইং, ধারা-৪৬১/৩৮০/৪১১ দঃ বিঃ, নারায়নগঞ্জ জেলার ভাটারা থানার মামলা নং-৩৩, তারিখ-১৫/০৪/২০২৩ ইং, ধারা-৪৫৪/৩৮০ দঃ বিঃ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD