
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৭ জন মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গলগন্ডা আমিন বাজার মোড়স্থ হাসেম ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১০ ঘটিকায় ২০ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ নাদিম (২২), দিদারুল আলম অনিক (২৭), মোঃ ইফাত আলভী হৃদয় (২০), মোঃ সাবিদ আল নুর সিহাব (২৪), মোঃ ফজলে রাব্বি (২৬), মোঃ ফরিদুল জামাল ফরিদ (২২) ও মোঃ নাছিম মিয়া (২৩)দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী দিদারুল আলম অনিক (২৭) এর বিরুদ্ধে ৪টি মামলা এবং আসামী মোঃ ইফাত আলভী হৃদয় (২০) এর বিরুদ্ধে ১টি মামলা মামলা আছে।
উদ্ধারকৃত ২০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৭ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।