1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে গ্রেফতার ৮ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের  অভিযানে গ্রেফতার ৮
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ৮ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এসআই (নিঃ) ফারুক আহমেদ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন বাঘমারা এলাকা হতে চুরি মামলার আসামী  মোঃ চাঁন মিয়া (৩০)কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) অসীম কুমার দাস, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বাদেকল্পা সাকিনস্থ পীর বাড়ীর সামনে পুকুরপাড় সংলগ্ন আধা পাকা রাস্তার উপর হতে অবৈধভাবে চোরাই পথে আমদানীকৃত ভারতীয় চিনি শুল্ক/কর ফাঁকি দিয়ে দেশীয় বস্তার মোড়ক ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়া আসার অপরাধে ০১ জন আসামী মোঃ রবিউল ইসলাম (৩০)কে গ্রেফতার করেন এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়। ধৃত আসামীর নিকট হতে মোট ৩৮০(তিনশত আশি)টি প্লাষ্টিকের বস্তা ভারতীয় চিনি, যাহার মধ্যে ১৭৫ (একশত পচাত্তর)টি প্লাষ্টিকের বস্তার গায়ে তীর Free Flow Crystal Suger, বাংলাদেশের সিটি সুগার ইন্ডাষ্টিজ লিঃ উত্তর রুপসী, রুপগঞ্জ, নারায়নগঞ্জ, ও ১৪০ (একশত চল্লিশ)টি প্লাষ্টিকের বস্তার গায়ে ইগলু সুপার রিফাইন্ড চিনি, সোনারগাও, নারায়নগঞ্জ এবং ৬৫ (পয়ষট্টি)টি প্লাষ্টিকের বস্তার গায়ে Mgi Fresh সোনারগাও, নারায়নগঞ্জ লেখা যাহার প্রতিটি বস্তার মুখ বন্ধ। উদ্ধারকৃত সর্বমোট ৩৮০(তিনশত আশি)টি প্লাষ্টিকের বস্তা যাহার সর্বমোট ওজন (৩৮০x৫০)=১৯,০০০ কেজি, প্রতি কেজির মূল্য অনুমান ১৩০/-টাকা দরে (১৯,০০০x১৩০)=২৪,৭০,০০০/-(চব্বিশ লক্ষ সত্তর হাজার) টাকা এবং মের্সাস বরমী ট্রান্সপোর্ট এজেন্সীর একটি নীল হলুদ কালারের কভার্টভ্যান গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট-১৭-০৩৪০, যাহার ইঞ্জিন নং-E613CDMM374989 উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন আকুয়া হাবুন বেপারী মোড় (দক্ষিনপাড়া) এলাকা হইতে নিয়মিত মামলার আসামী মোঃ হারুন (৪০), শেখ ফরহাদ (৩৫) ও শ্রাবন(২৬)দেরকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় অত্র থানাধীন বাকৃবি শেষ মোড়র হতে অন্যান্য মামলার আসামী কাওসার (২৪), ও মাসুদ মিয়া (৩৫)দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন সজীব, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স এর সহায়তায় থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ সুমন (৩৫)কে গ্রেফতার করা হয়।
      ইহাছাড়াও এসআই(নিঃ)মাসুদ জামালী ০১টি সিআর, এএসআই(নিঃ) আল আমিন ০১টি জিআর মামলায় গ্রেফতার করেন তারা হলেন, আতাহার আলী আকন্দ ও সাগর।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD