1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পিতার মত মানুষের পাশে থেকে কাজ করছেন- চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

পিতার মত মানুষের পাশে থেকে কাজ করছেন- চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির

শেখ মামুনুর রশিদ মামুন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

মরহুম শওকত আলী বুধু, তিনি ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার বোরর চর ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য একজন সফল চেয়ারম্যান। অন্যায়ের সাথে হার না মানা একজন দাপটি ব্যক্তি ছিলেন তিনি। আর তারই সুযোগ্য পুত্র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাব্বির। পিতার মৃত্যুর পর বোরর চর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর আসনে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। তার সততা, কঠোর পরিশ্রম, দুর্দশী নেতৃত্ব, সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র, শ্রমজীবী, দুস্থ ও সুবিধাবঞ্চিতরা সরকারের সকল সুযোগ-সুবিধার আওতায় এসেছেন।

অসহায় পরিবারের নিশ্চিত হয়েছে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা। তিনি স্বচ্ছতার সাথে ইউনিউনের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা, কর্মসিজন প্রকল্প ও এলজিএসপি বাস্তবায়ন করেছেন। একের পর এক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করেছেন।

ইউনিয়নবাসী জানান, চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির কে সুখে দুঃখে আমরা সবসময় পাশে পাই। অবহেলিত বৈঠামারী গ্রাম সহ স্হানীয় এলাকায় বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়নে, শুরু থেকেই সততা ও স্বচ্ছতার কাছে আপষহীন চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তিনি সবসময় কঠোর অবস্থানে। সাহসীকতার সাথে দুর করেছেন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক।

স্হানীয় এলাকায় অসহায় গরীব মানুষের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছেন তিনি । অসহায়দের দিয়েছেন নগদ অর্থ সুবিধা। মানবিক এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি । স্থানীয় সাধারণ ভোটার ও সচেতন মানুষ, সাবেক চেয়ারম্যান মরহুম শওকত আলী বুধু র মত তারই সুযোগ্য পুত্র চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির কে সুখে দুঃখে পাশে চাই। চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বিরও জন চাহিদা পূরণের লক্ষ্যে ই কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বোরর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির বলেন, সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করার জন্য চেষ্টা করছি। সবসময় চেষ্টা করছি অসহায় ও অবহেলিত মানুষের পাশে থাকার এবং সহযোগীতা করার। আমার পিতা মরহুম শওকত আলী বুধু, সবসময় বোরর চর এর মানুষের জন্য কাজ করে গেছেন। আমিও পিতার মত আমৃত্য মানুষের পাশে থাকতে চাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD