1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) আশিকুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম রেলক্রসিং সংলগ্ন মেসার্স মুসকান এন্টারপ্রাইজ ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ উদ্দিন পাপ্পু (২৭)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে একটি চাকু উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) শামছুজ্জামান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন নওমহল বুচারপুল সংলগ্ন জনৈক মাহবুব রশিদ আক্তার এর লায়লা নিকেতন বাসার গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ সাজু (৩১)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১ (এক) পুটলা হেরোইন, যাহার ওজন ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান (৫x১০,০০০)=৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।


এসআই (নিঃ)তানভীর আহমেদ সিদ্দীকী, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কাঠগোলা বাজারস্থ জনৈক মোঃ ছলির খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী মোঃ শামীম (৩৭)কে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১ (এক) পুটলা হেরোইন, যাহার ওজন ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান (৫x১০,০০০)=৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) রফিকুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর নিলক্ষীয়া সাথীয়া পাড়া সাকিন¯’জনৈক মোতালেব মিয়ার মেহগনি গাছের বাগানের ভিতরে হইতে অন্যান্য মামলার আসামী এমদাদুল (৩৫), আজহারুল (২৩),  মামুন (২১), আসাদুল (৩৮), ও হুমায়ুন কবির (২৮)দেরকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার জেলা পরিষদ মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী  রবি (৪০) ও নাসির উদ্দিন @ সানি (৩৫)দ্বয়’কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ)দেবাশীষ সাহা, এএসআই (নিঃ)এরশাদ আলী, আল আমিন, আহসান কবির, প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ টি জিআর, ০২টি সিআর ও ০১টি সিআর সাজা সহ সর্ব মোট ০৫টি বডি তামিল করেন। সিআর সাজা পরোয়ানায় ০১ জন।
তারা হলেন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ হৃদয় মিয়া,  মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাহিদ ওরফে বাবু ও অন্তর।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD