
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি ফারুক হোসেন জানান, এসপি স্যারের নির্দেশে ছিনতাই প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলাসহ নগরী এলাকায় ছিনতাই প্রতিরোধ ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, ছিনতাই সংক্রান্ত অপরাধসমূহের মামলা রুজু করে আসামিদের গ্রেপ্তারর (জিজ্ঞাসাবাদ করে মূল গ্রুপকে) এবং আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, এলাকায় পুলিশি টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তায় পুলিশিং চেকিংয়ের ব্যবস্থা করাসহ সন্দেহভাজন মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
ময়মনসিংহ জেলাসহ বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে প্রতিটি বিটে উঠান বৈঠকের মাধ্যমে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ, বীট পুলিশিং, উঠান বৈঠক ও নাগরিক কমিটির সমন্বয়ে জনসচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের স্থান চিহ্নিত করাসহ ছিনতাইকারী আটকের জন্য ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক কে নিয়োজিত করা হয়েছে। প্রতিটি বিটে দায়িত্বরত অফিসারগণকে এ বিষয়ে সতর্ক থাকতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।