1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ২৫ জন মাদক্তাসক্ত-ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে ২৫ জন মাদক্তাসক্ত-ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এর ৫ টি পৃথক পৃথক অভিযানে ১৮ জন মাদক্তাসক্ত ছিনতাইকারী, ৭ মাদক সেবীসহ মোট ২৫জনকে গ্রেফতার করেন, এবং ৭০ গ্রাম হেরোইন উদ্ধার।

অভিযান-১ এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মরাখলা বলাশপুর সাকিনস্থ জনৈক মোঃ বাদল মিয়া এর মনোহারী দোকানের সামনে ফাঁকা জায়গায় হইতে ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ২২.২৫ ঘটিকায় ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ মন্টু মিয়া (৩০), মোঃ জয়নাল (২৫), শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২২), মোঃ রবিন মিয়া (৩০) ও মোঃ জসিম উদ্দিন (৩০) এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ মন্টু মিয়া (৩০) এর বিরুদ্ধে ০৫ টি, মোঃ জয়নাল (২৫),এর বিরুদ্ধে ০৩টি , শ্রী গোবিন্দ চন্দ্র দাস (২২)এর বিরুদ্ধে ০১ টি , মোঃ রবিন মিয়া (৩০)এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অভিযান-২ এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী আসাবিক রেলকলোনী ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ২২.৪৫ ঘটিকায় ১৮ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ হানিফ মিয়া (৫০), মোঃ সোহাগ মিয়া (৩০),  জুয়েল মিয়া (৩৫), সাইফুল ইসলাম (৪২) ও আকাশ (২৬)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ মিয়া (৫০)এর বিরুদ্ধে ০২ টি, মোঃ সোহাগ মিয়া (৩০),এর বিরুদ্ধে ০৩টি , জুয়েল মিয়া (৩৫)এর বিরুদ্ধে ০১ টি , সাইফুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে ০১টি মামলা আছে।

অভিযান-৩ এসআই আলমগীর কবির সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পুরোহিতপাড়া সাকিনস্থ চরপাড়া মোড় ধোপাখোলা রোড সমির প্লাজার নিচ তলায় হাজী বিরিয়ানী হাউজ এর সামনে হইতে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ০৭.১৫ ঘটিকায় ১৫ গ্রাম  মোঃ আপেল (৩০) ও মঙ্গল মিয়া (৩৫), কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী আরিফ হোসেন (২৪) এর বিরুদ্ধে ০৫ টি, মোঃ আপেল (৩০) এর বিরুদ্ধে ০৪টি , মঙ্গল মিয়া (৩৫)এর বিরুদ্ধে ০৫ টি , মামলা আছে।

অভিযান#-৪ এসআই(নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া সাকিনস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইটের সামনে পাকা রাস্তার উপর হইতে ২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৬.৫০ ঘটিকায় ১৯ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ রিপন মিয়া (২৮), আশিকুর রহমান মনি (২৫),  আশিকুর রহমান রুমান (২৬), মোঃ মামুন (২৮),  মোঃ রানা মিয়া (২৮)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন মিয়া (২৮)এর বিরুদ্ধে ১০ টি, আশিকুর রহমান মনি (২৫) এর বিরুদ্ধে ০২টি , আশিকুর রহমান রুমান (২৬) এর বিরুদ্ধে ০৪ টি এবং মোঃ মামুন (২৮) এর বিরুদ্ধে ০৬টি মামলা আছে।

অভিযান#-৫ এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড়ে হইতে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ০০.৫০ ঘটিকায় মাদক সেবী তানভীর ইমতিয়াজ রনি (৪০), মোঃ তোমাল (২৫), মোঃ ছাব্বির হোসেন (২২), মোঃ রনি (৩০), মোঃ সাদ্দাম (২৬), মোঃ তারা মিয়া (৫৮) ও রবিন মিয়া (২৩)দেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা ময়মনসিংহ শহর এলাকায় মাদক সেবীর সহিত জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ৭০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত সর্বমোট ২৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা ও প্রসিকিউশন দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD