1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফাড়ি ইনচার্জ কর্তৃক ট্রেন যাত্রী খুনের আসামী চাকুসহ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফাড়ি ইনচার্জ কর্তৃক ট্রেন যাত্রী খুনের আসামী চাকুসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ ১ নং পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম সুকৌশলে ও পুলিশী দক্ষতায় সন্ধ্যা মহুয়া কমিউটারের যাত্রী গোপাল পাল(৪৬) স্ব-পরিবারে ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ রেল ষ্টেশনে অপেক্ষায় থাকা যাত্রী অজ্ঞাতনামা ছিনতাইকারীর হাতে নিহত হবার ঘটনায় আসামী সনাক্ত করে গ্রেফতারে সমর্থ হয়েছেন। সেই সাথে খুনের কাজে ব্যবহরিত চাকু উদ্ধার করেছেন।
গত ২১ ফেব্্রূয়ারী, সন্ধ্যা মহুয়া কমিউটারের যাত্রী গোপাল পাল(৪৬) স্ব-পরিবারে ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ রেল ষ্টেশনে অপেক্ষায় ছিলেন। ঘটনার সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেলওয়ে ষ্টেশন এর ৫ম প্লাটফর্মে গেলে ছিনতাইকারীর কবলে পরে। পরবর্তীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পরিবারের লোকজনের কাছে আসলে পরিবার ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার বিষয়ে ডিসিষ্ট এর স্ত্রী জবা রানী বিশ্বাস(৪৬) বাদী হয়ে এজাহার দাখিল করেন। ময়মনসিংহ রেলওয়ে থানার মামলা নং-৪, তারিখ-২২/০২/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
উক্ত মামলার মুল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারের নিমিত্তে পুলিশ সুপার ময়মনসিংহ জেলা পুলিশকে গুরুত্ব দিয়ে প্রকৃত আসামীকে সনাক্ত সহ গ্রেফতারের জন্য নির্দেশ দিলে পরিদর্শক ১ নং পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম নির্দেশ মোতাবেক ফাড়ি অভিযান পরিচালনা করতে থাকেন। পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের নির্দেশ মোতাবেক উক্ত ঘটনার বিষয়ে বিবিধ তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ২৩ফেব্রæয়ারী বিকাল অনুমান ১৫.০০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম বিশ্বস্থ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মামলার ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা আসামী বর্তমানে কোতোয়ালী মডেল থানাধীন ৫নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীতে ঝোপঝাড়ের ভিতর নেশা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিবাড়ী গুদারাঘাট এলাকার আসামী মোহাম্মদ আলী(২৬)কে নেশা করা অবস্থায় পাইয়া গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে ঘটিকার সংঘটিত হত্যাকান্ডের ঘটনার কথা স্বীকার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত হোল্ডিং চাকু ৫ নং কালিবাড়ি রোডস্থ জনৈক আমিনুল হক শামীম এর পরিত্যক্ত বাড়ীর ভিতর ঝোঁপঝাড়ের ভিতর হইতে আসামীর দেখানো এবং সনাক্ত মতে উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিরপ্রস্তুতি এবং চুরিসহ সর্বমোট ৫ টি মামলা রয়েছে।
ধৃত আসামী আরোও জানায়, গত ২১ফেব্্রুয়ারী সন্ধ্যা অনুমান পৌনে ৭টায় সময় সূত্রীয় মামলার ডিজিষ্ট গোপাল পাল(৪৬)ট্রেন ছাড়ার পূর্বে প্রশ্রাব করতে রেলস্টেশনের ৫নং রেললাইনে দন্ডওমান বগির দক্ষিন পাশে ৬নং রেললাইন সংলগ্ন ফাঁকা স্থানে গেলে উক্ত আসামী ডিজিষ্টকে ঝাপটে ধরে ডিজিষ্ট এর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নেওয়ার জন্য চেষ্টা করে। একপর্যায়ে ডিজিষ্ট তাহার নিকট থাকা ১৫ হাজার টাকা দিলেও ডিজিষ্ট এর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডিজিষ্ট মোবাইল ফোন দিতে বাধা প্রদান করে। একপর্যায়ে আসামী উক্ত ব্যক্তিকে মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য বুকে আসামীর হাতে থাকা হোল্ডিং চাকু দ্বারা স্ব-জোরে পাড় মেরে আসামী দ্রæত পালায়ন করে। ডিজিষ্ট রক্তাক্ত অবস্থায় ০৩নং প্লাটফর্মে চলে আসে। তখন প্লাটফর্মে থাকা লোকজন, তার স্ত্রী ও রেলওয়ে পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD