1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১৭ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁও পাইথলে সন্ত্রাসী হামলা যুবক হাসপাতালে পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়!

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১৭

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক পরিস্থিতি রোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই টিটু সরকার, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ র‍্যাব-১৪ এর সহায়তায় দাপুনিয়া বাজার থেকে মাদক ব্যবসায়ী মোঃ নয়ন মিয়াকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ র‍্যাব-১৪ এর সহায়তায় পাটগুদাম ব্রিজ মোড় থেকে দস্যুতা মামলার আসামী মোঃ পাপ্পু মিয়াকে দেশীয় অস্ত্র সহ, এএসআই আহসান হাবিব ফকির সংগীয় অফিসার ও ফোর্স ঝাপারকান্দা থেকে সাত জুয়াড়ি গ্রেফতার করে। তারা হলো, মোঃ সুজন মিয়া, মোঃ সিদ্দিক মিয়া,

মোঃ সাইফুল হোসেন, মোঃ আইকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ মোশারফ হোসেন ও মোঃ এনামুল হক।
এসআই কামরুল হাসান, ৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ মালেক, রুবেল মিয়া, এসআই মাহমুদুল হাসান, ৩নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা থেকে অন্যান্য মামলার আসামী হৃদয়, নিরবকে গ্রেফতার করে।

এছাড়া এসআই কামরুল হাসান, এসআই খায়রুল ইসলাম, এএসআই নিরঞ্জন, এএসআই কামাল মিয়া পৃথক অভিযানে পরোয়ানা ভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, তাসলিমা খানম শিলা, তাসলিমা খানম শিলা, সালমা আক্তার আশা ও আরিফুল ইসলাম মহসীন। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD