1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিবাদ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিবাদ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার রেনেসাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের বিরুদ্ধে গত ৭ মার্চ,২০২৪ তারিখে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায়

নানান অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট পত্রিকায় কর্মরত গোলাম কিবরিয়া পলাশ কারো দ্ধারা পক্ষাশ্রিত হয়ে আমার ও অত্র বিদ্যালয়ের বিরুদ্ধে মনগড়া, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ করে।
প্রতিবাদলিপিতে প্রধান শিক্ষক আরো দাবি করেন, ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলা হইতে অত্র প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয়ের প্রাপ্ত টাকা আত্মসাৎ করার অভিযোগ সম্পুর্ন মিথ্যা, শিক্ষক শিক্ষিকাদের সাথে অশুভ আচরণ করার কোন কারণ নেই এবং রাজনৈতিক ব্যক্তিদ্বারা কাউকে হুমকি প্রদর্শনের মত অভিযোগ সম্পুর্ন ভিত্তিহীন ও কাল্পনিক।
এছাড়া এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের ভয় দেখিয়ে কারো কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়নি। এনটিআরসিএ কর্তৃক সুশারিশ প্রাপ্তির পরও একজন যোগদান করেননি। অপর একজন তিন প্রতিষ্ঠানে একসাথে কর্মরত থাকার কারণে ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার তার যোগদান বাতিল করেন ও নাম কর্তন করেন। অন্যজন ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করেন। অফিস সহকারী দ্বীজেন্দ্র চক্রবর্তী স্বেচ্ছায়, স্বহস্তে, লিখিতভাবে পদত্যাগ করেছেন। কাজেই জোর পূর্বক বহিরাগত সন্ত্রাসী দ্বারা তাকে পদত্যাগ করানোর কোন প্রশ্নই আসেনা। বিভাগীয় তদন্তে প্রমাণীত হয়েছে তিনি (দ্বিজেন্দ্র চক্রবর্তী) স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
তিনি আরো দাবি করেন,
২০১৮ সাল থেকে অত্র বিদ্যালয়ে কমিটি না থাকার কথাটি সত্য নয়। ২০১৮ সালে তৎকালীন সভাপতি মহোদয়ের অসহযোগীতার কারণে নিয়মিত কমিটি গঠন করা সম্ভব হয়নি। ২০২০ সালে নিয়মিত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়ার পরেও করোনা মহামারীর কারণে নির্বাচনী তফসিল হওয়া সত্ত্বেও নিয়মিত কমিটি গঠন সম্ভব হয়নি। পরবর্তীতে এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয় পরিচালিত হচ্ছে।
৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার সহকারী প্রধান শিক্ষককে অপমানিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্য প্রনোদিত। উল্লেখ্য যে সহকারী প্রধান শিক্ষক কামরুন্নাহার স্বপদে দায়িত্ব সঠিকভাবে পালন না করে কতিপয় শিক্ষক নিয়ে বিভিন্নভাবে বিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সহকারী প্রধান শিক্ষকের এ ধরনের অনুপ্রেরণায় বর্তমানে বিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে দলাদলি ও যড়যন্ত্র চলছে।

প্রধান শিক্ষক আরো বলেন, আমি অত্র বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে ১৯৯৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে সকলের সহযোগিতায় আমি তিলতিল করে বিদ্যালয়টি গড়ে তুলেছি ও সঠিকভাবে উন্নয়নের চেষ্টা করে আসছি এবং যথেষ্ঠ উন্নয়ন হয়েছে। অত্র বিদ্যালয়ের অমঙ্গল কামনা আমার কাম্য নয়। কাজেই আমার বিরুদ্ধে উপরোক্ত সংবাদ প্রকাশ করে আমার এবং অত্র প্রতিষ্ঠানের মারাত্বক সম্মান হানি ঘটিয়েছেন। আমি এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
শাহানাজ পারভীন
প্রধান শিক্ষক
রেনেসা বালিকা উচ্চ বিদ্যালয়
সদর, ময়মনসিংহ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD