
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজা ও হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন পংকরহাটি @ ধনারামা সাকিনস্থ ৪৬নং ধনারামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে উত্তর পাশে ফাঁকা জাযগায় হইতে ১৬ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ শহিদ আকন্দ (৬০) ধনারামা (পংকর হাটি), থানা-নান্দাইল মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অপর অভিযানে এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বয়ড়া পূর্বপাড়া সাকিনস্থ বাইতুল মামুর জামে মজিদ এর পূর্বপাশে পাকা রাস্তার পাশে ফাঁকা জায়গায় হইতে ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ০০.২৫ ঘটিকায় ১২ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ সোহেল মিয়া (৩৪) ও আমিন মিয়া (৪২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী ১।মোঃ সোহেল মিয়া (৩৪)এর বিরুদ্ধে ১টি মামলা এবং আসামী আমিন মিয়া (৪২) এর বিরুদ্ধে ০২ মামলা মামলা আছে।
উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল ও কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।