
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি এর অভিযানে ০৫ মাদকাসক্ত ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ২৩ গ্রাম হেরোইন ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের অন্তর্গত কেওয়াটখালী রেলওয়ে কলোনী সাকিনস্থ নদীরপাড় সংলগ্ন গ্রামীণফোন (GP) টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৯ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.০৫ ঘটিকায় ২৩ গ্রাম হেরোইনসহ মাদকাসক্ত ছিনতাইকারী মোঃ হান্নান (৪০), মোঃ স্বপন (৩০), জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪), মোঃ মনির হোসেন (২৫) ও মোঃ জুলহাস (৪০)দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারিরসহ শহরে ছিনতাই এর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামী মোঃ হান্নান (৪০)এর বিরুদ্ধে ০২টি, আসামী মোঃ স্বপন (৩০) এর বিরুদ্ধে ০৭টি মামলা, আসামী জহির উদ্দিন ওরফে জহুরুল (৩৪) এর বিরুদ্ধে ০৩টি মামলা এবং আসামী মোঃ জুলহাস (৪০) এর বিরুদ্ধে ০১টি আছে।
উদ্ধারকৃত ২৩ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।