1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৫

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অভিযোগে মোট ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসআই(নিঃ) পলাশ কুমার রায়, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানা এলাকা হতে র‌্যাব্ এর সহায়তায় মাদক মামলার আসামী পুর্বধলা থানা এলাকার মোঃ মোকশেদ আলী(৩২)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে আলামত ১। একটি স্কুল ব্যাগের ভিতর হইতে ১০০(একশত) মিলি এর ১০০(একশত) বোতল তথা কথিত নেশা দ্রব্য হিসেবে ব্যবহত ফেনসিডিল। প্রতিটি বোতল ছিপিযুক্ত এবং প্রতিটি বোতলের গায়ে Rx Triprolidine Hydrochloride & Codeme Phosphate Cough Syrup, PHENSEDYI সহ ইংরেজিতে বিভিন্ন ধরনের লেখা বিদ্যমান। প্রতি বোতল ফেনসিডিলের অবৈধ বাজার মূল অনুমান ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা করে মোট মূল্য অনুমান ১৫০০X ১০০= ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ২। মাদক বিক্রির বাংলাদেশী মুদ্রার বিভিন্ন নোটের ৬,৪৭০/-(ছয় হাজার চারশত সত্তর) টাকা, ৩। একটি OPPO A16 মডেলের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী মডেল থানা এলাকা হতে মাদক মামলার আসামী মোঃ অলি মিয়া(২২) ও মোঃ জহিরুল ইসলাম(২৫)দ্বয়কে গ্রেফতার করেন এবং আলামত ০১টি নীল জিপারের ভিতর রক্ষিত ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৫(পাঁচ) গ্রাম, মূল্য অনুমান (৩০০X৫০)= ১৫,০০০/-(পনের হাজার)টাকা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মতিউর রহমান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ পারভেজ (২২)কে গ্রেফতার করেন।

এএসআই(নিঃ) নূরে আলম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ মিলন (২৩), তাইজুল ইসলাম (৪০) ও সাইদুল ইসলাম (৩৫)দের গ্রেফতার করে অপরদিকে পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উজান ঘাগড়া এলাকা হতে অপহরন মামলার আসামী মোঃ হাসিবুল হাসিব জিসান (১৯),কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) টিটু সরকার কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় ফোর্স সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হতে নিয়মিত মামলার আসামী মোঃ শাকিল আলী (২১)কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আলী আকরব, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ র‌্যাব-১৪ এর সহায়তায় থানা এলাকা হতে মাদক মামলার আসামী মোঃ রাশিদুল আলম ওরফে রাসেল (৪৫)কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে আলামত ১। একটি খাকী রংয়ের কাগজের কাটুনের ভিতর রক্ষিত ০৬(ছয়)টি Amarin লেখা সাদা কাগজের বক্সের মধ্যে মোট ১৫০ পিস Amarin Injection , যার মোট ওজন (১৫০x২)=৩০০ মিঃ লিঃ এবং আনুমানিক বাজার মূল্য (১৫০×১৫০) = ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা, যার প্রতিটি ইনজেকশন এর গায়ে Amarin Injection 2ml Pheniramine maleate BP 45.5 mg/2ml লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান আছে, ২। ০৬(ছয়)টি Easium লেখা গাঢ় সবুজ কাগজের বক্সের মধ্যে Easium Injection মোট ১৫০ পিস, যার মোট ওজন (১৫০×২)=৩০০ মিঃ লিঃ এবং আনুমানিক বাজার মূল্য (১৫০× ১৫০)=২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা, যার প্রতিটি ইনজেকশন এর গায়ে Easium Diazepam 10mg in 2ml, লেখাসহ অন্যান্য লেখা বিদ্যমান।

এসআই(নিঃ) আশরাফুল আলম, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ র‌্যাব-১৪ এর সহায়তায় থানা এলাকা হতে মাদক মামলার আসামী  মোঃ খালেদ ওরফে হৃদয়(২৪), মোঃ ইসমাইল হোসেন(২৭), গ্রাম-ঘাসিগাও, উভয় উপজেলা/থানা-সুনামগঞ্জ জেলা–সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে আলামত ১। একটি কাপড়ের ট্রাভেল ব্যাগের ভিতর কাগজের মোড়কযুক্ত ৭৫০ (সাতশত পঞ্চাশ) মি.লি এর ১৮(আঠার) বোতল AC BLACK WHISKY যার প্রতিটি মোড়কের গায়ে লেখা AC BLACK PURE GRAIN DELUXE WIDSKY সহ ইংরেজিতে বিভিন্ন ধরনের বেদ্য বিদ্যমান। যাহার প্রতি বোতল মদের আনুমানিক অবৈধ বাজার মূল অনুমান ১৫০০(এক হাজার পাঁচশত) টাকা করে মোট মূল্য অনুমান (১৫০০x১৮)=২৭,০০০ (সাতাশ হাজার) টাকা, ২। একটি স্কুল ব্যাগের ভিতর কাগজের মোড়ক যুক্ত ৭৫০ (সাতশত পঞ্চাশ) মি.লি এর ১২ (বারো) বোল ROYAL GREEN WHISKY যার প্রতিটি বোতলের গায়ে ROYAL GREEN DELUXE BLENDED WHISKEY সহ ইংরেজিতে বিভিন্ন ধরনের লেখা বিদ্যমান। প্রতিটি বোতল হুইস্কির আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৫০০/ টাকা করে সর্বমোট (১৫০০x১২)=১৮,০০০ (আঠারো হাজার) টাকা, ৩। মদ বিক্রির বালাদেশি মুদ্রার বিভিন্ন নোটের সর্বমোট ১১৯০/-(এক হাজার একশত নব্বই) টাকা, ৪। একটি SYMPHONE D82 মডেলের বাটন মোবাইল ফোন, ৫। একটি GDL G2 মডেলের বাটন মোবাইল উদ্ধার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ) আনোয়ার হোসেন ০১টি জিআর ও মনিতোষ মজুমদার ০১টি সিআর, এএসআই (নিঃ) আল আমিন ০১টি জিআর, থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া সর্বমোট ০৩টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়। তারা হলেন, মোঃ শুভ (২৫), জাবেদ পারভেজ শুভ,  মোঃ সুমন মিয়া (৩৩)।

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD