
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৩ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে এসআই(নিঃ) রিফাত আল আফসানী, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী খাগডহর এলাকার হায়দার আলীর পুত্র মিলন(৩৫)কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার, কোতোয়ালী থানা, ময়মনসিংহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী মোঃ রাকিব (২০)কে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই(নিঃ), কামরুল হাসান থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১ টি জিআর বডি তামিল করেন। তিনি হলেন মোঃ মোখলেছুর রহমান।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।