ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করে বিচার কাজ সম্পন্ন করতে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৩ জন আসামী গ্রেফতার করে।
এর মাঝে এসআই আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী দেলোয়ার হোসেন দেলু ৬ গ্রাম হেরোইন করে।
এসআই মাসুদ জামালী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী মোঃ কবির হোসেনকে ১শত পিস টেপেন্ডা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এসআই আশিকুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নারী শিশু মামলার আসামী আবুল হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এসআই শুভ্র সাহা, আশরাফুল আলম, মতিউর রহমান, মাসুদ জামালী, এসআই আবুল হাসান, নিরঞ্জন, ফরহাদ উদ্দিন, আহসান হাবিব পৃথক অভিযান পরিচালনা করে ১০ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন। তারা হলো, মোঃ শাহ আলম, মোঃ মাহবুব আলম, মোঃ শাহীন সরকার, মোঃ শাহীন সরকার, মোঃ শাহীন সরকার, মোঃ রুবেল মিয়া, মোঃ সজীব, মোঃ শাহ আলম, মোঃ রাজ, ও আঃ জুব্বার। তাদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।