
ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কৃতিত্বপুর্ণ সাফল্যের জন্য ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। মঙ্গলবার রেঞ্জ পুলিশের মাসিক সভায় ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য ডিআইজি শাহ আবিদ হোসেন ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে কৃতিত্বপুর্ণ অবদানের জন্য পুরস্কার হিসেবে সম্মাননা তুলে দেন। ভালুকা মডেল থানার পুলিশ জানায়, এই থানায় শাহ কামাল আকন্দ ওসি হিসেবে যোগদান করার পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের হয়রানিরোধ সহ মামলা ও জিডি গ্রহণে অনৈতিক সুবিধা লেনদেন, হয়রানী বন্ধ হয়েছে। এছাড়া মাদক প্রতিরোধ এবং হারানো মোবাইল উদ্ধার করে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। অপরদিকে বিট পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন এলাকায় একাধিক সভা করে বাল্য বিয়ে, মাদকের সুফল ও কুফল, ইভটিজিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আসছেন। অপরদিকে বখাটেদের উৎপাতরোধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে সভা সেমিনার করে ব্যাপক প্রশংসার দাবিদার হয়েছেন। পুলিশ পরিদর্শক (ওসি) শাহ কামাল আকন্দ যেখানেই দায়িত্বে রয়েছেন সেখানেই শ্রেষ্টত্বের পুরস্কার অর্জন করেছেন। ময়মনসিংহের সকল মহলে আলোচনা রয়েছে ওসি শাহ কামাল হোসেন সকলক্ষেত্রেই এগিয়ে। তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) সু-উচ্চ স্থানে রেখে গেছেন। যার ধারে কাছে আজো কেউ যেতে পারেনি। অপরদিকে ওসি শাহ কামাল হোসেন কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে নগরবাসীর মন কেড়ে নিয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনকালে তিনি ভালকা মডেল থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন। দক্ষ, কৌশলী, চৌকস, মেধাবী ও দায়িত্বশীল পুলিশ পরিদর্শক ভালুকা মডেল যোগদান করে সেখানেও তিনি তার শ্রেস্টত্বের প্রমান বহন করে চলেছেন। পুলিশ বিভাগের মতে, তিনি যেখানেই যান সেখানেই তিনি কর্মকে প্রাধান্য দেন। ওসি শাহ কামাল আকন্দ বলেন, ইচ্ছা শক্তি এবং অধস্তনদের সহায়তায় এই সফলতা। এ জন্য রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, ময়মনসিংহের
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা সহ উর্ধতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এ সব কৃতিত্ব সহকর্মীদের।