1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান পেলেন রেঞ্জ পুরুস্কার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান পেলেন রেঞ্জ পুরুস্কার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৮৭ বার পড়া হয়েছে

ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেলেন ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ. মাহবুবুর রহমান। আজ সোমবার (২২ এপ্রিল) ময়মনসিংহে তাকে এ পুরষ্কার দেওয়া হয়। ময়মনসিংহ জেলার ডিআইজি শাহ আবিদ হোসেন তার হাতে পুরষ্কার তুলে দেন।

জানা যায়, ময়মনসিংহে আজ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চলতি ২০২৪ সনের মার্চ মাসে যারা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন জেলা ডিআইজির পক্ষ থেকে তাকে পুরষ্কৃত করা হয়েছে। ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান মার্চ মাসে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এক আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরষ্কার দেওয়া হয় এবং

, ওসি তার রুটিন কাজ হিসেবে জুয়া, মাদক নির্মূল, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, ও জমিজমা মীমাংসা করাসহ নানা কাজ করে যাচ্ছেন।

রুটিন কাজের বাইরে তিনি নানা মানবিক কাজও করে যাচ্ছেন। দেখা গেছে, মধ্য রাতে বা বিভিন্ন সময় অসহায়, বোবা প্রতিবন্ধী বা হারিয়ে যাওয়া শিশু পাওয়া যায়। এদের কুড়িয়ে নিয়ে, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের যথার্থ অভিভাবকের হাতে হস্তান্তর করার কাজটিও তিনি করে যাচ্ছেন। সবমিলিয়ে তিনি ভাল পারফরম্যান্স দিচ্ছেন বলে জানা গেছে। এ পুরস্কার পাওয়ায় ওসিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তিনি আরও বলেন আমি যতদিন আছি চেষ্টা করব ফুলপুরকে ফুলের মত সাজাতে সকলেই আমাকে সহযোগিতা করবেন। ফুলপুর থানা পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD