1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কামাল হত্যা মামলার প্রধান আসামী আটক করেছে র‍্যাব - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহে কামাল হত্যা মামলার প্রধান আসামী আটক করেছে র‍্যাব

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাট থানার গাজীর ভিটা এলাকায় অভিযান চালিয়ে কামাল হত্যা মামলার প্রধান আসামী ফয়সাল মিয়া (৩২) কে আটক করেছে র‍্যাব- ১৪ ময়মনসিংহ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে র‍্যাব ১৪ এর লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, ময়মনসিংহের কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া শিমুলতলি মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে গত ২৬ এপ্রিল বিকেলে নিহত কামাল মিয়া ও তার পরিবারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে অভিযুক্ত ফয়সাল মিয়া সহ্য অন্য আসামীরা। গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে কামাল মিয়াকে আশংকাজনক অবস্থায় গত ২৮ এপ্রিল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের মা কামরুন্নাহার (৫৫) বাদী হয়ে মামলা দায়ের করলে এই হত্যাকান্ডের ঘটনায় আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-১৪, ময়মনসিংহ গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার অতিঃ পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে জেলার হালুয়াঘাট থানার গাজীর ভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ০১নং আসামী মোঃ ফয়সাল মিয়া (৩২) কে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার লক্ষ্যে জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD