1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
অস্ত্রমামলায় নব-নির্বাচিত কাউন্সিলর রোমানের ১০ বছর কারাদন্ড - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

অস্ত্রমামলায় নব-নির্বাচিত কাউন্সিলর রোমানের ১০ বছর কারাদন্ড

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী, সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. রাশেদুজ্জামান রোমানকে (৪০) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাশেদুজ্জামান রোমান নগরীর গন্ডপা এলাকার আব্দুল মান্নান এর ছেলে।

বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, কোতোয়ালি মডেল থানার দায়েরকৃত অস্ত্র মামলায় আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। মামলাসূত্রে জানা যায়, রোমান বাহিনীর সন্ত্রাসীরা সাধারন মানুষকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করত। এছাড়াও এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসীকর্মকান্ডে লিপ্ত থাকত।

এলাকায় জমি জমা ক্রয়-বিক্রয় করতে হলে প্রত্যেক ক্রয়/বিক্রেতাকেই রোমান বাহিনীকে চাঁদা দিতে হতো। এমন অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ৫ জুন ভোরে ময়মনসিংহ শহরতলীর আকুয়া গন্ডপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৪ এর লেঃ কমান্ডার এএনএম ইফতেখার রাকিব।

অভিযান পরিচালনাকালে রাশেদুজ্জামান নোমানের কাছ থেকে ৬ রাউন্ডের একটি দেশীয় রিভলবার, ১ টি পিস্তলের ম্যাগাজিন, ১ টি রামদা, ২ টি চাপাতি, ১ টি দা, ২ টি ছুড়ি, ২ টি চাকু, অস্ত্র বিক্রির নগদ ৫৭ হাজার ১০০ টাকা ও ১ টি মোবাইল সেট উদ্ধার শেষে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD