1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ভালুকায় গৃহবধু হত্যার আসামী ২৪ ঘন্টায় গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ভালুকায় গৃহবধু হত্যার আসামী ২৪ ঘন্টায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

মাত্র ২৪ ঘন্টার মধ্যেই স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামী সেই খুনী স্বামীকে গ্রেফতার করলো ভালুকা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ০৭মে সকালে ময়মনসিংহের ভালুকা থানাধীন কাঁচিনা গ্রামের জনৈক হাবিবুর রহমান শামীমের বাড়ীর উত্তর পাশের ধানক্ষেতে এক গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় জনগন। ভালুকা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেন । ঘটনায় ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর বাবা মোঃ হাছেন থানায় অভিযোগ দায়ের করলে সুত্রোক্ত মামলা রুজু হয়। উক্ত মামলা রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন এর তত্বাবধানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নির্দেশনায় এসআই (নিঃ) নিরুপম নাগ, বিপিএম, এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা ও কং/৪৮৩ জোবায়েদ হোসেন চৌধুরীদের সমন্বয়ে একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ইং ৮ মে বিকাল ০৩:৩০ ঘটিকার সময় টঙ্গী রেলওয়ে ষ্টেশন থেকে উক্ত ঘটনার মূল আসামী ডিসিস্ট হাজেরা খাতুন (৩৫) এর ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত আজহারুল ইসলাম, মাতা- মোছাঃ সুফিয়া খাতুন, সাং- কাচিনা পশ্চিমপাড়া, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ ৮ নং জি.আর আমলী আদালত, ময়মনসিংহে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD