1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে গরু চোর চাক্রের ৫ সদস্য গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুরে গরু চোর চাক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

শেরপুর ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আঃ জলিল ওরফে ফকির হোসেন(৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের মহির উদ্দিন(৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম(২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম(৩০) এবং খানুরবাড়ী এলাকার মহি উদ্দিনের ছেলে মো. মিনহাজ(৩৫)।

প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে, গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক মো. শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫ টি গরু চুরি হয়। যাহার বর্তমান বাজার মুল্য প্রায় ৫লক্ষ ৪০হাজার টাকা।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ১৪মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে ১৭মে রাতে ট্রাক ড্রাইভার মো. আঃ জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চার জনকে গ্রেপ্তার সহ চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিং পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
উক্ত গরুচুরির অপরাধে মামলা দায়েরের পর শনিবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD