1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

মিয়ানমারের কাউকে কোনোভাবে আর বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে ‘রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা’ শেষে গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলছে। মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মি এবং কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দল যুদ্ধ করে যাচ্ছে। এ পরিস্থিতিতে ওই দেশের কোনো নাগরিক বা অন্য কাউকে আর অনুপ্রবেশ করতে দেয়া হবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আশ্রয়রত বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিয়ে করণীয় বিষয়ে এই মতবিনিময় সভা। এই সভায় ক্যাম্পের নিরাপত্তা আরও জোরদার করতে কাঁটাতারের বেড়া কেটে ফেলা দুই শর বেশি অংশ দ্রুত মেরামতের নির্দেশ দেয়া হয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের অস্থিরতার আঁচ এসে পড়ছে ক্যাম্পগুলোতে। সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, মিয়ানমার থেকে আর কাউকে ঢুকতে দেয়া হবে না। আর এদিক থেকেও কাউকে যেতে দেয়া হবে না। এটা নিয়ে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যারা ক্যাম্পে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে, কিন্তু ক্যাম্পে এসব আর চলবে না। নিয়মিত ক্যাম্পে টহল চলবে। যেখানে এপিবিএন, পুলিশ, বিজিবি ও র‌্যাব একসঙ্গে যৌথ টহল দেবে। আর সবসময় প্রস্তুত সেনাবাহিনী। যখন জরুরি প্রয়োজন পড়ে তখন সেনাবাহিনীও কাজ করে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মূল উদ্দেশ্য হলো ক্যাম্পকে নিরাপদ করা। এখানে খুন, রক্তপাত এসব চলবে না। সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যৌথভাবে কাজ করবে। আর ক্যাম্প থেকে রোহিঙ্গা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে তার জন্য কেটে ফেলা কাঁটাতারের বেড়াগুলো সংস্কার ও দ্রুত মেরামতের নির্দেশনা দেয়া হয়েছে।’

এদিকে আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন। শুক্রবার সারা দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD