1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শেরপুরে অর্ধশতাধিক ভারতীয় মদসহ আটক ১ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

শেরপুরে অর্ধশতাধিক ভারতীয় মদসহ আটক ১

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক ভারতীয় মদ ও অটোরিকশাসহ নাসির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১০ জুন সোমবার ভোররাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর বাজারে ওই অভিযান পরিচালনা করে তাকে ভারতীয় মদ ও অটোরিকশাসহ আটক করা হয়। আটককৃত হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার মানিক চাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে সদর উপজেলার তাতালপুর বাজারে ভোররাতে অভিযান চালিয়ে ভারতীয় অর্ধশতাধিক এসি ব্ল্যাক , ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদ ও অটোরিকশাসহ তাকে আটক করা হয়। আটককৃত মদের মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ইনিসপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুর বাজারে অভিযান চালিয়ে একটি অটোরিকশায় তল্লাশি করে অর্ধশতাধিক ভারতীয় ব্র্যান্ডের ভদকা ও ব্লাক হুইস্কি নামে দামি ব্র্যান্ডের মদের বোতলসহ মাদক পাচারকারী নাসিরকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD