1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে নগদ অর্থ ও বীজ বিতরন করলেন মতিয়া চৌধুরী - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে নগদ অর্থ ও বীজ বিতরন করলেন মতিয়া চৌধুরী

পুলক রায়, নালিতাবাড়ী, শেরপুর ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

 নিজ নির্বাচনী এলাকায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ এবং কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উফসী জাতের বীজ এবং সার বিতরন করেন মতিয়া চৌধুরী। ১৪জুন (শুক্রবার) নালিতাবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী,মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনী থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম দশজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও উপজেলার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে এসব নগদ অর্থ ও বীজ এবং সার বিতরণ করা হয়

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ বীজ ও সার বিতরণ করেন। এতে উপজেলার প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে মোট ৫৯ লক্ষ বিশ হাজার টাকা, নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে তিন লাখ টাকা, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে ২২ লাখ টাকা সহ সর্বমোট চৌরাশি লক্ষ বিশ হাজার টাকা অর্থ বিতরন করেন তিনি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ শেখ ফরিদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইম এম মোস্তফা কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল,অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD