1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ পুলিশ মাঠে- আইজিপি - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ পুলিশ মাঠে- আইজিপি

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ, গাজীপুর চৌরাস্তায় উপস্থিত সাংবাদিকদের ব্রিফি করেন ।ব্রিফি সময়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ও ডিআইজি মাহফুজুর রহমান বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার), গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম (বার), ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে। তিনি এক্ষেত্রে সচেতন থাকার জন্য যাত্রী সাধারণের প্রতি অনুরোধ জানান।আইজিপি বলেন, পুলিশ সদস্যরা নিজেদের ঈদ উদযাপন বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করাকেই নিজেদের আনন্দ মনে করেন। তিনি বলেন, সেবাই পুলিশের উৎসব, সেবাই পুলিশের আনন্দ। এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে নাশকতার কোন সম্ভাবনা নেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD