1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে মাদক কারবারি ও জুয়ারীসহ ৫ জন আটক - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

নালিতাবাড়ীতে মাদক কারবারি ও জুয়ারীসহ ৫ জন আটক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন ও ১০০ গ্রাম গাজাসহ মোঃ ফরিদুল ইসলাম এবং সেলিম,মান্নান ও দুলাল নামক ৩ জন জুয়ারীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই )দুপুরে পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৫ জনকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল হোসেন নামে একজন ও একই রাতে নন্নী এলাকা থেকে ১০০ গ্রাম গাজাসহ ফরিদুল ইসলাম নামের একজন এবং একই দিনে বিকাল ৪ঃ৩০ ঘটিকায় বাজার ছিটপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় সেলিম,মান্নান ও দুলাল নামের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র ও ১০০ গ্রাম গাজাসহ গ্রেফতারকৃত মোঃ ফরিদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজুপাড়া এলাকার মোঃ আক্কাস আলী’র পুত্র। অন্যদিকে জুয়া খেলা অবস্থায় বাজার ছিটপাড়া এলাকার মৃত আলাল উদ্দীনের পুত্র সেলিম, মৃত শাহজাহান বাদশাহ’র পুত্র মান্নান ও মৃত তাহের আলীর পুত্র দুলাল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক কারবারী ও জুয়ারী সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত ২জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও জুয়ারীদের ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৫ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD