1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মহানবী কে নিয়ে কটুক্তি করায় আমান উল্লাহ গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠামইনে মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় মামলা ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

মহানবী কে নিয়ে কটুক্তি করায় আমান উল্লাহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহসিংহ জেলা গোয়েন্দা সংস্থার ডিবি পুলিশ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) গ্রেফতার।

 

সুত্র জানায়, গত ৮ অক্টোবর জনৈক মুহাম্মদ আমান উল্লাহ কর্তৃক তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি  Muhammad Aman Ullah হতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে  কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি অফিসার-ইনচার্জ, ত্রিশাল থানা,ময়মনসিংহে নজরে আসিলে ত্রিশাল থানার মামলা নং-০৯, তারিখ-০৯/১০/২০২৪ খ্রিঃ, ধারা-২৯৫ পেনাল কোড-১৮৬০ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৮(২)/৩১(২) রুজু করেন। জনৈক আমান উল্লাহ আমানকে গ্রেফতারের জন্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্টিমেটাম দেয়। ঘটনার পর হতে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহকে ধৃত করার জন্য নির্দেশ প্রদান করে। পুলিশ সুপার,ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা হতে ইং ১৮/১০/২০২৪ তারিখ গ্রেফতার করেন। গ্রেফতারের পর উক্ত অভিযুক্তকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী আমানুল্লাহ আমান (৪৩), পিতা-আহসানুল্লাহ, মাতা-মৃতঃ মাহবুবা আক্তার, সাং-নলচিরা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD