1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নালিতাবাড়ীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা ধর্ষণ ধামাচাপায় মধ্যরাতের সালিশ: জড়িতদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি এসপির ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন নিজের অর্থায়নে সড়ক সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসায় ভাসছেন প্রচারবিমুখ আলতাব হোসেন আকন্দ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ধোবাউড়ার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার তদন্তে পুলিশ সুপারের সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন -তথ্য প্রতিমন্ত্রী অঘটনপটয়সী আয়াসরা সব পারে! মিঠামইনের হাওরে নৌ-ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, নৌকা ও দেশীঅস্ত্র উদ্ধার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

পুলক রায়, শেরপুর ::
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আওয়ামী সন্ত্রাসী সংগঠন যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করলেন নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপির নেতাকর্মীরা। নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড না করার হুশিয়ারী দিলেন বিএনপির নেতাকর্মীরা। গত ৫ই আগষ্ট সারাদেশের মতো নালিতাবাড়ী উপজেলার ছাত্রহত্যা আসামীদের দ্রুত গ্রেফতার না করলে নালিতাবাড়ী থানা ঘেরাও করারও হুশিয়ারী দেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (০৩ নভেম্বর) বিকাল চারটার দিকে উপজেলা খাদ্য গুদামের সম্মুখ হতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কাচারীপাড়া মোড়ে গিয়ে নেতাকর্মীদের বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা’র সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া ও আনোয়ার হোসেন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল,কৃষকদলের সদস্য সচিব মোঃ বাচ্চু,সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জাকির,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুকন,রুপনারায়নকুড়া ইউঃ বিএনপির সিনিঃ যুগ্ম আহ্বায়ক সারোয়ার সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD