1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
“সফলতার প্রথম ধাপে” ঈশ্বরগঞ্জে ২০৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

“সফলতার প্রথম ধাপে” ঈশ্বরগঞ্জে ২০৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো মাজেদ বাবু ফাউন্ডেশন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাজেদ বাবু ফাউন্ডেশন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈশ্বরগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানের আয়োজন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এবং প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

২০২৫ সালের পরীক্ষায় ঈশ্বরগঞ্জ উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্বাচিত উক্তি সংবলিত বই, নোটবুক, সম্মাননা ক্রেস্ট এবং সেরা তিনটি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন: “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। আজকের এই সাফল্য শুরু মাত্র। সঠিকভাবে এগিয়ে গেলে একদিন এই শিক্ষার্থীরাই দেশকে নেতৃত্ব দেবে। শিক্ষা শুধু সার্টিফিকেট নয়—এটি মানুষ গড়ার হাতিয়ার।”

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন: “এই অর্জন প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা আর পরিশ্রম থাকলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও অসাধ্যকে সাধন করতে পারে।

তোমরা স্বপ্ন দেখো, বড় হও, কিন্তু নিজের শেকড়কে ভুলে যেয়ো না। তোমরা দেশ ও সমাজের জন্য গর্ব হয়ে উঠো—এই আমাদের প্রত্যাশা। মাজেদ বাবু ফাউন্ডেশন সবসময় তোমাদের পাশে থাকবে, যতদিন তোমরা স্বপ্ন দেখতে পারো ও সেগুলো বাস্তবায়নের সাহস রাখো।”

 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পরিবার ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শেষ হয় এই গর্বিত আয়োজন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD