1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ঘুষ গ্রহনে সমালোচিত এসআই মোস্তাফিজ - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ময়মনসিংহে ঘুষ গ্রহনে সমালোচিত এসআই মোস্তাফিজ

স্টাফ রিপোর্ট ::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠছে।

অভিযোগ রয়েছে, ভাবখালী কাচারী বাজার ফেরিঘাট এলাকায় মুন্জুর নামের এক ব্যক্তিকে আটকিয়ে ১ লাখ ১২ হাজার টাকা আদায় করেন তিনি। পরে টাকার বিষয়টি ধামাচাপা দিতে ফেরত দেওয়ার চেষ্টা করেন।

এছাড়া তার জামালপুরে একটি বাসা, ময়মনসিংহে একটি বাড়ি ও ঢাকায় একটি ফ্ল্যাট রয়েছে। অথচ সরকারি বেতনের সীমিত আয়ে এত সম্পদের মালিক হওয়া নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

সর্বশেষ তদন্তে জানা যায় , আলিয়া মাদ্রাসা রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ী সুবর্ণার কাছ থেকে দেড় লাখ টাকা নেন মোস্তাফিজ। পরে মাদকের পরিমাণ কমিয়ে দেখিয়ে সুবর্ণাকে মামলা দিয়ে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান।

এসব ঘটনায় পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, এসআই মোস্তাফিজের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও এসআই মোস্তাফিজ ফোন রিসিভ করেননি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD