1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য আটক, চুরিকৃত গরু উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে গরু চোর চক্রের ৪ সদস্য আটক, চুরিকৃত গরু উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বাগান গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুহুল আমীন (২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমীন (২৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গফরগাঁও উপজেলার চরমুছরন্দ গ্রামের তাহের আলীর ছেলে মো. বেলাল হোসেন (৩০) কে পিকআপ ভ্যানসহ আটক করে পুলিশ। ওই ভ্যানে চুরির কাজে ব্যবহৃত লোহার রড়, দা, শাবল, লোহার পাইপ ও গরু বাঁধার রশি উদ্ধার করা হয়।

রুহুল আমিনের স্বীকারোক্তিতে চক্রের আরও পাঁচজন সদস্যের নাম উঠে আসে। এর ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. বেলাল হোসেন (৩০), সবুজ মিয়া (৩৯), কাইয়ুম (৪৮), মো. মকবুল হোসেন (৩৫)।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে চুরিকৃত ৩টি গরু উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃত চারজনকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য উদঘাটনের মাধ্যমে অভিযান চলবে।

তিনি আরও জানান, চক্রের অন্যতম সদস্য মাসুদ মিয়াকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD