1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার নথিভিত্তিক তথ্য না পাওয়ার অভিযোগ: তথ্য কমিশনে অভিযোগ,ডিআইজি বরাবর আপিল ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের আতঙ্কে শহরবাসী ময়মনসিংহে শ্রেষ্ট পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ময়মনসিংহের গাঙিনাপাড় সড়ক ফুটপাত ব্যবসায়ীদের দখলেঃ মাসে ১৫ লাখ টাকা চাদাবাজীর অভিযোগ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাগ্রহীতারা ময়মনসিংহে চাঁদাবাজি থেকে সশস্ত্র দৌরাত্ম্য: প্রশাসনিক নীরবতায় প্রশ্ন আইনের শাসন নিয়ে ময়মনসিংহের ফুটপাতেই মাসে হয় পনেরো লাখ টাকার চাঁদাবাজী! ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ

ময়মনসিংহে ক্লুলেস হত্যা মামলা ৪৮ ঘন্টার মধ্যে ৩ জন গ্রেফতারঃ আলামত উদ্ধার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মোঃ আমছর আলী, গত ২৪ ফেব্রুয়ারী সকালে পারিবারিক কাজে গাজীপুর হতে নিজ গ্রামের বাড়ি এস অজ্ঞাত নামা খুনিদের হাতে খুন হওয়ার পর কোতোয়ালী থানার পুলিশ তাদের সনাক্ত করে ৩ জনকে গ্রেফতার করেছেন।।
গত ২৬ ফেব্রুয়ারী ইফতারের পর রাত অনুমান ০৯.৩০ ঘটিকা হতে ২৭ ফেব্রুয়ারী সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পিতভাবে সুমন মিয়াকে ধারালো ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার লাশ কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার সেনপাড়া এলাকার সাহেব বাড়ীর উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পার্শ্বে সেচের নালার উপর ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের মামা মোঃ মাহিন হোসেন (৪৫) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সুপার, মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।নিবিড় তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মামলা রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হয় এবং ন প্রধান ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সজিব আলী (২০),  কুঠুরাকান্দা। নাজমুল ইসলাম (২৫),  সাং-অষ্টধার ভিটাপাড়া ও শিহাব মিয়া ওরফে শিপন (১৬) সাং-অষ্টধার ভিটাপাড়া।
জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এবং ভিকটিম একই গ্রামের বাসিন্দা এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।

ঘটনার আনুমানিক ১০/১৫ দিন পূর্বে মাদকের টাকা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম সুমন মিয়ার সাথে আসামী সজিব আলীর হাতাহাতি হয়। উক্ত বিরোধের ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে ঘটনার দিন ভিকটিমকে মোবাইল ফোনে ডেকে ঘটনাস্থলে আনা হয়। সেখানে গাঁজা সেবনের একপর্যায়ে পুনরায় টাকার বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হলে আসামীরা সংঘবদ্ধভাবে ধারালো ছুরি দিয়ে কপাল, থুতনী, গলা, ঘাড়, বুক, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার এবং আদালতে ফৌ: কা:বি: ১৬৪ অনুযায়ী জবানবন্দী দিয়েছে আসামীরা।

গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD