1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন -আবু ওয়াহাব আকন্দ

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। জেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ-এর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা হয়। পরে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, ময়মনসিংহ শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় যেতে হয়। এতে সময়, অর্থ ও সুযোগের অপচয় ঘটে।
তিনি বলেন, ময়মনসিংহে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণামুখী পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে জেলার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই মানসম্মত উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
তিনি আরও জানান, সম্ভাব্য বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদসহ বহুমুখী বিভাগ চালুর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি গবেষণাগার, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল ও আধুনিক ক্যাম্পাস সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন তিনি।
কলেজের সার্বিক উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন সংসদ সদস্য। তিনি অবকাঠামোগত সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। তিনি দেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং নারীর শিক্ষা ও ক্ষমতায়নের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD