1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী! - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহ সড়কে মাসে ৮ লাখ টাকা চাঁদাবাজী করে দুকুল বাহিনী!

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

 ময়মনসিংহে চরপাড়া, টাউন হল মোড়, আকুয়া বাইপাস ও মাসকান্দা বাইপাস এলাকায় গত ১৬ বছর ধরে একাধারে সিএনজিতে বেপরোয়া ভাবে চাদাবাজী করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। চাদাঁবাজীতে তার দলে রয়েছে ১৭/১৮ জন। এ ব্যপারে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মামলা হবার পর সিএনজি”র চালকদের প্রান নাশের হুমকী বেড়ে গেছে। চালকরা আতংকের মাঝে সিএনজি চালাতে বাধ্য হচ্ছে।

জানা যায়, দেবব্রত দাস দুকুল (৫৫), মদন রায় চৌধুরী (৬১)ও মোঃ রফিকুল ইসলাম (৪৩)’দের বিরুদ্ধে চাদাঁবাজীর অভিযোগ করেন ফয়সাল নামের এক সিএনজি চালক। মামলার বাদী উল্লেখ করেন, মোঃ ফয়সাল সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ত্রিশাল বাসষ্ট্যান্ড হইতে যাত্রী নিয়ে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট পর্যন্ত সিএনজি গাড়ী ভাড়ায় চালায়। মোঃ ফয়সাল ছাড়াও ত্রিশাল থানা এলাকার আরো অনেক সিএনজি গাড়ীর চালকগন একই রোডে গাড়ী চালায়। আসামীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট সিএনজি স্ট্যান্ডের রক্ষনাবেক্ষন করে বিধায় সকল চালকগন উক্ত সিএনজি স্ট্যান্ডের খরছ বাবদ প্রতিদিন গাড়ী প্রতি ২০/- টাকা প্রদান করি। প্রতিদিনের ন্যায় ইং-২২/০২/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট সিএনজি স্ট্যান্ড হইতে ফয়সাল সিএনজি গাড়ীতে যাত্রী তুলে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই বিবাদীরা ফয়সালের নিকট উক্ত সিএনজি স্ট্যান্ডের খরছ বাবদ গাড়ী প্রতি ৭০/-টাকা চাঁদা দাবি করে। তখন সে ২০/- টাকার পরিবর্তে ৭০/- টাকা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া ফয়সালকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং বিবাদীদের দাবিকৃত প্রতিদিন গাড়ী প্রতি ৭০/- টাকা চাঁদা না দিলে উক্ত রোডে মোঃ ফয়সালকে সিএনজি গাড়ি চালাইতে দিবে না বলিয়া হমকি দেয়। তখন ফয়সাল প্রতিবাদ করিলে বিবাদীরা তাকে মারপিট করিতে উদ্যত হয় এবং খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন সহ তাকে ত্রিশাল থানা এলাকার কোন সিএনজি গাড়ীকে উক্ত রোডে যাত্রী নিয়ে চলাচলা করিতে দিবেনা বলে হুমকি দেয়।
দুকুল সড়কের সন্ত্রাসী।সে টাউন হল মোড়ে শতাধিক সিএনজি থেকে ৭০ টাকা হাড়ে প্রতিদিন চাদাঁবাজী করে। চাদাবাজী করে আকুয়া বাইপাসেও। সেখানেও প্রায় একশো সিএনজি আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD