1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মানবাধিকার লঙ্ঘনের কারণ চিহ্নিতকরন ও করনীয় নিয়ে কর্মশালা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাবজু হত্যাকান্ডের বিচার ফাঁসীর দাবীতে মানববন্ধন ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার অপহরণ মামলায়  গ্রেফতার ৩ অর্থ গ্রহণের দৃশ্য ঘিরে ময়মনসিংহের বিআরটিএতে তদন্তের আবেদন, পদায়ন নিয়েও প্রশ্ন মুক্তাগাছা থানার ওসি’র টাকা লেনদেন নিয়ে ফেসবুকে চলছে সাফাই গাওয়া! বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহে মানবাধিকার লঙ্ঘনের কারণ চিহ্নিতকরন ও করনীয় নিয়ে কর্মশালা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। মানবাধিকার লঙ্ঘনের কারণ চিহ্নিত করন এবং করনীয় সম্পর্কিত মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে ময়মনসিংহ সেরা আয়োজিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়। কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী এর সভাপতিত্বে কবি স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ইউএনডিপির প্রতিনিধি মংসিংঞো, সেরার নির্বাহী পরিচালক মুজিবর রহমান, সুজন মহানগরের সভাপতি এডভোকেট শিব্বির আহমেদ লিটন, সাংবাদিক নিয়ামুল কবির সজল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ভাষানী, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সুজন মহানগেরর সাধারন সম্পাদক আলী ইউসুফ তৃণমুল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আইনুন নাহার প্রমুখ।

কর্মশালায় মানবাধিকার, সামাজিক ও নাগরিক বৈষম্য, নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিয়ে, যৌতুক, জেন্ডার বৈষম্য, নারীদের মজুরী বৈষম্য, আদিবাসী, শিশুদের ঝুঁকিপুর্ণ শ্রম, পুষ্টি ঘাটতি, মানষিক বিলাশে ঘাটতি, প্রতিযোগীতাপুর্ন শিক্ষায় মানবিকতায় ঘাটতি, পরিবার ও সমাজে শিশুর অধিকার ঘাটতি এবং হিজরাদের পুনর্বাসন সম্পর্কে দিনব্যাপী আলোচনা হয়।
কর্মশালায় দলিত শ্রেণি কর্মক্ষেত্রে স্থান পেতে তাদের গোত্র পরিবর্তন করছে। বিশেষ করে হরিজন সম্প্রদায় কর্মক্ষেত্রে স্থান পেতে গোত্রের উপাদি পরিবর্তন করে নিজেদের নামের সাথে রায় পর্যন্ত যুক্ত করতে বাধ্য হচ্ছে। এ সকল বৈষম্য দুর করা সম্ভব না হলে এসডিজি অর্জনে বাধাগ্রস্থ হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD