1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৪ প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী

এম এ আজিজ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও ১৩টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ উপজেলা পরিষদ, ১৪৫টি ইউনিয়ন পরিষদ, ১০টি পৌরসভা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোট প্রদান করবেন। এই নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১৪ প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগ, আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বোর্ড ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পিছনে দ্বারে দ্বারে ঘুরছেন এবং লবিং চালিয়ে যাচ্ছেন। এদের মাঝে অনেকেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদের মাঝে ডাকসুর সাবেক নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, আমোকসুর সাবেক ভিপি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, জেলা যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম রাসেল (ভিপি রাসেল), জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল হক রিপন, জেলা ছাত্র লীগ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান খোকন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ ও মহানগর কৃষক লীগের সভাপতি এ বি ছিদ্দিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট। প্রাপ্ত বিভিন্ন তথ্য মতে, জেলা পরিষদের বর্তমান প্রশাসক অধ্যাপক ইফসুফ খান পাঠান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD