1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আইন শৃংখলা নিয়ন্ত্রণে ইমাম ও মুসুল্লীদের সহযোগীতা চাইলেন কোতোয়ালীর ওসি শাহ কামাল আকন্দ - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ পুলিশের ভালো কাজের গল্পও ছড়িয়ে পড়ুক প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: প্রতিমন্ত্রী

আইন শৃংখলা নিয়ন্ত্রণে ইমাম ও মুসুল্লীদের সহযোগীতা চাইলেন কোতোয়ালীর ওসি শাহ কামাল আকন্দ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক প্রতিরোধসহ সকল ধরণের নাশকতা বন্ধ করতে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লীদের সহযোগীতা প্রয়োজন রয়েছে। প্রতিটি মসজিদের ইমাম খতিব ও মুসুল্লীরা এগিয়ে আসলে অপরাধ প্রবনতা অনেকটা কমে আসবে বলে দাবি করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। শুক্রবার জুম্মার খুতবার আগে সদরের ভাবখালী বাজার মসজিদে বক্তব্যকালে ওসি শাহ কামাল আকন্দ এ সব কথা বলেন।

 


সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক, বাল্য বিয়ে, বখাটেদের উৎপাত, কিশোর অপরাধ প্রতিরোধে কোতোয়ালী মডেল থানার ওসি নিয়মিত সভা, সমাবেশ, মসজিদে মসজিদে খুতবার আগে বক্তব্য দেয়াসহ বিট পুলিশিংয়ের সভা করে আসছেন। শুক্রবার ভাবখালী বাজার মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে তিনি ব্যাপক আলোচনা করেন। এ সময় তিনি আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও এলাকার পরিবেশ ভাল রাখার লক্ষে স্থানীয়দের সহযোগীতা কানা করে বলেন, আপনারা সচেতন হলে অপরাধ কমে আসবে। নিজেদের সন্তান কখন কোথায় যায়, তার খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। সন্ধ্যা হলে পড়ার টেবিল ছেড়ে কোথাও আড্ডা দিলে তা প্রতিহত করতে হবে। এছাড়া এলাকা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা দেখলে স্থানীয়ভাবে সংগঠিত হয়ে তার প্রতিহত করতে হবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগীতা করা নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে তথ্য দিয়ে সহযোগীতা করুন, মাদকমুক্ত শান্তিপ্রিয় অব্জল গড়তে পুলিশ আপ্রাণ চেষ্ঠা করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD