1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশী মদসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশী মদসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার নাম অনির্বান সাহা। সে টাঙ্গাইল সদরের বাজিতপুর সাহাপাড়ার প্রাণ গোবিন্দ সাহার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় হালুয়াঘাট উল্টর খয়ড়াকুড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদক ও অপরাধমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ডিবির এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ হালুয়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর খয়রারুড়ি থেকে ২৫ বোতল বিদেশী মদসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য অনির্বান সাহাকে গ্রেফতার করে। এসআই মনিরুজ্জামান বলেন, এই মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে। গত কিছুদিন ধরে সে হালুয়াঘাটের উল্টর খয়ড়াকুড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD