1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজা ও পরোয়ানা সহ গ্রেফতার ১০ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকার ছেলে বাবাকে গুলির ঘটনায় মোর্শেদকে আসামী করে মামলা পরানগঞ্জ ইউনিয়ন বাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী আবু সাঈদ রাতভর লাইনে থেকেও মিলছে না জ্বালানি, ‘সিন্ডিকেটে’ পেট্রোল পাচ্ছে প্রভাবশালীরা দুদকের হস্তক্ষেপ প্রয়োজন ————————————– মিঠামইনের চমকপুরে অপরিকল্পিত বেড়িবাধের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কালভার্ট :বরাদ্দের বেশিরভাগ অর্থ লুট অন্তঃসত্ত্বা ‘পরিচয়হীন’ নারীর পাশে প্রশাসন: ধানীখোলায় ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নজরুল জন্মজয়ন্তীতে ত্রিশাল থেকেই সংস্কৃতি বদলের ডাক ত্রিশালে শিশু নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার ‎জাহাঈীর আলম ময়মনসিংহ ‎ ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ মুক্তাগাছা থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা চালক হত্যার ঘাতক গ্রেফতার

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে সাজা ও পরোয়ানা সহ গ্রেফতার ১০

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এর মাঝে এসআইকামরুল হাসানের নেতৃত্বে একটি টীম অত্র রেলষ্টেশন ২নং গেইট এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী শিমুলকে গ্রেফতার করে।এসআই কামরুল হাসানের নেতৃত্বে একটি টীম কিসমত বনগ্রাম থেকে নিয়মিত মামলার আসামী মোঃ মাসুদ রানা ও রুহুল আমীন, এসআই তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে মোঃ আবুল কালাম, এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বাকৃবি শেষ মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ মিলনকে গ্রেফতার করে।

এছাড়া এসআই আশিকুল হাসান এবং এসআই মেহেদী হাসান সাজাপ্রাপ্ত তিনজনকে গ্রেফতার করে। অপরদিকে এসআই নুর মোহাম্মদ, আনিছুর রহমান, আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন-১, এএসআই জহিরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম পৃথক অভিযান পরিচালনা করে আরো ৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হিরা মিয়া, সাজ্জাদ হোসেন ওরফে সাজ্জাদ, মোছাঃ রওশন আরা, আলী ড্রাইভার, মোঃ তোতা মিয়া, হৃদয় ও মোঃ আলা উদ্দিন। এদের মধ্যে একই ব্যক্তির নামে একাধিক পরোয়ানা ও সাজা রয়েছে বলে পুলিশ জানায়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়।

 

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD