1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মসিকের আরো এলাকা আধুনিক এলইডি বাতিতে আলোকিত হলো - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল গফরগাঁও-মাওনা সড়ক অধিগ্রহণের ভূমি ও স্থাপনায় বন্টন বাণিজ্য ; দালাল ছাড়া দুর্ভোগে মালিকগণ

মসিকের আরো এলাকা আধুনিক এলইডি বাতিতে আলোকিত হলো

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এবং বাঘমারা মোড় থেকে কেওয়াটখালী রেলক্রসিং সড়কে পোলসহ আধুনিক এলইডিবাতি উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

১২ অক্টোবর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ ভাস্কর্য সংলগ্ন এলাকায় এবং বাঘমারা মোড় এলাকায় সুইচ চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এ সড়কবাতি এ এলাকার আলো ও নিরাপত্তা বৃদ্ধি করেছে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় পোলসহ এ সড়কবাতি সমূহ স্থাপন করা হয়। এ প্রকল্পের আওতায় ৪৯ কোটি টাকা ব্যায়ে প্রায় ১৮১ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হবে। প্রকল্পটি এ বছর ডিসেম্বর নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Π

এ সময় বাংলাদেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডঃ মুহাম্মদ মাহির উদ্দীন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ খান মোঃ সাইফুল ইসলাম, মসিকের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্বাস আলী মন্ডল, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD