1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার সাত - দৈনিক ময়মনসিংহের খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল শাওন হত্যায় অধিকতর তদন্তেও ফাসাতে পারেনি আমিনুল হক শামীম ও সাফাকে ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে যানজটের চিন্তা, সমাধানে জেলা প্রশাসকের টেবিলে দীর্ঘ বৈঠক মমেক হাসপাতালে রোগীদের সেবার মানউন্নয়ন নিশ্চিত করার আহবান -ওয়াহাব আকন্দ এমপি

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার সাত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ।
এর মাঝে  এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টীম আকুয়া খালপাড় এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ সোহাগ, হেলাল ও সেতু মিয়াকে গ্রেফতার করে। এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে চুরি মামলার আসামী মফিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম- এর নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ রুবেল হোসেনকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই রফিকুল ইসলাম, ও জহিরুল ইসলাম পৃথক অভিযানে চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।  তারা হলো, কৃষ্টপুর দক্ষিনপাড়ার বুলু কালিঝুলি ইটাখোলা রোড রেলক্রসিংয়ের মোঃ মোবারক হোসেন অন্তর। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD