1. admin@mymensingherkhobor.com : admin :
  2. amin@mymensingherkhobor.com : Amin :
  3. info@mymensingherkhobor.com : Aziz :
  4. editor@mymensingherkhobor.com : Editor :
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পিপিএম পদকে ভূষিত হলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম - দৈনিক ময়মনসিংহের খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মশার নগরী ময়মনসিংহ! দেখাবাল নেই সিটি করপোরেশনের অনুমোদন ও অনুমোদনহীন যানবাহনে তীব্র যানজট : কে দিলো এতো অটোর অনুমোদন? কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন  মধুপুর গড়ে গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙার অভিযোগ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর মিঠামইনে নারী নির্যাতন মামলার আসামি সাইফুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত অন্তত ৪ ফুলপুরকে সকল পেশাশ্রেণীর মানুষের বাসযোগ্য উপজেলা হিসাবে গড়তে চান সিরাজুম মুনীর রিফাত ময়মনসিংহে ভয় ও অপরাধ: চাঁদাবাজি–লুটপাট –সশস্ত্র হামলার বিরুদ্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপের দাবি দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

পিপিএম পদকে ভূষিত হলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম

স্টাফ রিপোর্টার ::
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

নোয়াখালী মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয় । এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম 2022 সালে পিপিএম পদক পেয়েছেন । মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন। জটিল ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে। এর আগে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ২০১৮ সালে পিপিএম পদক পেয়েছেন। মোঃ শহীদুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালেনাতক ও ২০০৩ সালে নাতকোত্তর ডিগ্রি শেষ করে ২৫তম বিসিএস (পুলিশ ক্যাডারে) উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। মোঃ শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট তিনি নোয়াখালীর পুলিশ সুপার পদে যোগদান করেন ।

 

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট নোয়াখালী দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মানবিক, সামাজিক, গণমুখী ও প্রো-অ্যাকটিভ পুলিশিং সেবা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমাকে এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে। দেশের প্রয়োজনে মানুষের নিরাপত্তায় আমরা কাজ করি, আমাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই। তিনি সহকর্মী, জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD