1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
জামালপুরের পিয়ারপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান

জামালপুরের পিয়ারপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ চলমান শীতকালীন প্রশিক্ষনকালে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এবং চিকিৎসা সেবা প্রদান, চোখের ছানি অপারেশন, বিনামূল্যে ঔষধ বিতরনসহ নানাবিধ জনসেবা মুলক কার্যক্রম পরিচালনা করছে।

সেনাবাহিনীর উদ্যোগে বুধবার সকালে জামালপুর জেলার পিয়ারপুরে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী গরীব,দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন এবং শীতকালীন প্রশিক্ষন ও চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।


চলমান শীতকালীন প্রশিক্ষনের ব্যপ্তিকালে অত্র ডিভিশনের সেনা সদস্য গন চাষাবাদ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে এলাকার জনসাধারনকে সহায়তা করে আসছে। ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষনের পাশাপাশি ময়মনসিংহের ফুলপুর,পূর্বধলা,তারাকান্দা,রামপুর,টাঙ্গাইলের ধনবাড়ি, ফুলতলা ও বহলি,সিরাজগজ্ঞের সৈয়দাবাদ ও পঞ্চসোনা,জামাপুরের নান্দিনা ও কামারের চল এলাকায়সেনাবাহিনী কর্তৃক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেছে।
সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী আজ বুধবার শীতকালীন মহড়া পরিদর্শন কালে জামালপুরের পিয়ারপুরে ৭শত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। এসময় ঘাটাইল অঞ্চলের উর্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এধরনের জনসেবা মুলক কার্যক্রম জনসাধারণের চিকিৎসা সেবা প্রাপ্তির পাশাপাশি শীতের প্রকোপ এবং অসুস্থতা থেকে আরোগ্য পেতে বিশেষ ভুমিকা রাখছে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD