1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে মশার পাদুর্ভাবমুক্তকরণের দাবিতে রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন  - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে অবৈধ দোকান-হকার উচ্ছেদ, জব্দ বিপুল মালামাল জামালপুরের বকশীগঞ্জ বাজারে নিউ মাতৃ জুয়েলার্সে সন্ত্রাসী কায়দায় বেদখল প্রাথমিক শিক্ষায় দুই-তিন বছরে দৃশ্যমান পরিবর্তনের আশাবাদ প্রতিমন্ত্রীর আয়াসই সেই ভুয়া চিকিৎসক খুনের মামলার আসামী উজ্জল! হালুয়াঘটে নুরুল ইসলামের জালিয়াতি ক্ষুদ্ধ এলাকাবাসী সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে পাসপোর্ট অফিসের পাশে যুবককে কুপিয়ে হত্যা:- ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিরান হত্যা মামলার মূলহোতা হাবিজুর গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ত্রিশাল ক্লুলেস আব্দুল হাই হত্যার রহস্য উন্মোচন করে পুরস্কৃত হন ওসি তদন্ত মোস্তফা রুবেল

ময়মনসিংহে মশার পাদুর্ভাবমুক্তকরণের দাবিতে রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন 

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।ময়মনসিংহের মুক্তিযোদ্ধা পল্লীকে মশার পাদুর্ভাবমুক্ত করণের দাবিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও বিএনপির তরুণ রাজনৈতিক ফেলোদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নগরীর সিকে ঘোষ রোডস্থ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের নিরুপমা ভৌমিক। ধারণাপত্র পাঠ করেন,ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জেলা যুব মহিলা লীগের সদস্য মাহমুদা সাহাব জিতু। বক্তব্য রাখেন মাস্টার ট্রেইনার জামাল আহাম্মদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো দক্ষিণ জেলা ছাত্রদলের সহ সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামীমা আক্তার বলেন, মুক্তিযোদ্ধা পল্লী কখন কিভাবে গড়ে উঠেছে তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন অবহিত নয়। এ পল্লীর সার্বিক উন্নয়নে আরো নজর দেয়া হবে।
এ সময় মুক্তিযোদ্ধা পল্লীর উন্নত পরিবেশ, রাস্তা প্রশস্থকরণ, ড্রেন নির্মাণ, মশকমুক্ত করণ সম্পর্কে বক্তব্য রাখেন- সাংবাদিক ও বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ফখরুল আলম বাপ্পী বাপ্পী,সাংবাদিক একেএম আব্দুল আজিজ, দক্ষিণ জেলা জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন পারভীন, মহানগর আওয়ামী লীগের রফিকুল ইসলাম রতন, লিখিত বক্তব্য পাঠ করেন, সুমন ঘোষ, মাহজাবিন জেবিন রাজনৈতিক ফেলো বিএনপি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরজাহান বেগম, সুধাংশু কুমার, মুক্তিযোদ্ধা পল্লীর বজলুর রহমান কাজল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাংবাদিক স্বাধীন চৌধুরী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের স্বার্থের বিষয়ে সকল রাজনৈতিক মহল এক হলে সকল সমস্যা অবশ্যই সমাধান সম্ভব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD