1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুষ্পমেলা শুরু - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতি মাসে গড়ে ৩০০টি দৈনিক খুন হয়েছেন ১০ জন যুবলীগের ঝটিকা মিছিলে ১নং ফাঁড়ির ২৭ পুলিশকে সদস্যক প্রত্যাহার গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি কর্পোরেশনের কঠোর অভিযান

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুষ্পমেলা শুরু

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৬২৫ বার পড়া হয়েছে

…স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী পুষ্পমেলার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পুষ্পমেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২২ টি স্টলে দেশী-বিদেশী নানা জাতের ফুল, ফল ও বৃক্ষ জাতীয় গাছের চারা বিক্রি হচ্ছে।
উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, আমরা বেশ কয়েকবছর যাবৎ পুষ্পমেলার আয়োজন করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে বিভিন্ন উদ্ভিদকে নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেওয়া। এ মেলার ইতিবাচক ফলাফল আমরা লক্ষ্য করছি। অনেকেই বাড়ির খালি জায়গায় বা ছাদ বাগানের জন্য চারা সংগ্রহ করতে পারছে, যা এলাকাকে সৌন্দর্যমন্ডিত করতে এবং সবুজায়নে সহযোগিতা করছে। মেয়র বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে একটি নান্দনিক ও সুন্দর শহর গড়ে ওঠে।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচকে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD